RajshahiApp Ad

সেলস অ্যাসিস্ট্যান্ট - ক্যাশ (ফুল টাইম)
আবেদনের শেষ তারিখ 2026-03-31
Job Type: Full Time
Job Location: Rajshahi

কাজের দায়িত্ব ও কর্তব্য
১. নগদ ক্যাশ, মোবাইল ব্যাংকিং ও কার্ড পেমেন্ট সংক্রান্ত সব ধরনের লেনদেন নির্ভুলভাবে পরিচালনা করা। ২. পজ সফটওয়্যার অপারেশনে দক্ষ থাকা এবং প্রয়োজন হলে সফটওয়্যার উন্নয়ন বিষয়ে পরামর্শ প্রদান
করা।
৩. প্রতিদিন এবং মাসিক ভিত্তিতে সেলস রিপোর্ট প্রস্তুত ও জমা দেওয়া।
৪. শোরুম সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পণ্যের আকর্ষণীয় ডিসপ্লে নিশ্চিত করা।
৫. প্রোডাক্টের বিষয়ে পর্যাপ্ত জ্ঞান রাখা এবং কাস্টমারদের সঠিকভাবে গাইড করা ও সহায়তা করা।
৬. সেলস কার্যক্রমে সহায়তা করা এবং ব্যস্ত সময়ে টিমকে সাপোর্ট প্রদান করা।
৭. ব্যাংকের সাথে সুসম্পর্ক বজায় রাখা, খুচরা টাকা (Change) ব্যবস্থাপনা করা এবং ক্ষতিগ্রস্ত/ছেঁড়া নোট পরিবর্তনের ব্যবস্থা করা।
৮. মার্কেটিং, ব্র্যান্ড পজিশনিং ও শোরুম ম্যানেজমেন্ট সম্পর্কিত নীতিমালা তৈরিতে অবদান রাখা।
৯. ম্যানেজমেন্ট কর্তৃক প্রদত্ত অন্যান্য যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালন করা।

সুযোগ-সুবিধাসমূহ:
১. বেতন: আলোচনা সাপেক্ষে
২. বছরে ৩টি উৎসব বোনাস (ঈদ ও পূজা), যা মোট বেতনের ৬০% হারে প্রদান করা হবে।
৩. প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান করা হবে।
৪. নাস্তা সুবিধা ।
৫. মোবাইল বিল সুবিধা ।
৬. বাসা থেকে শোরুমের দূরত্ব যদি ৫ কি.মি. এর বেশি হয় তাহলে একমুখী অটো ভাড়া প্রদান করা হবে। ৭. অদিতি শোরুম থেকে প্রোডাক্ট ক্রয়ে ২০% ছাড়।
৮. ওভারটাইম সুবিধা।
৯. বিভিন্ন কারণে হঠাৎ ইনসেনটিভ প্রদান (পরিমাণ ম্যানেজমেন্ট বোর্ড কর্তৃক নির্ধারিত হবে)।

যোগ্যতা ও প্রয়োজনীয়তা:
১. লাইফস্টাইল ইন্ডাস্ট্রি, সুপার শপ বা যেকোনো রিটেইল স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট / ক্যাশ হিসেবে ৬ মাস থেকে ২ বছরের অভিজ্ঞতা।
২. রাজশাহী সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দারা অগ্রাধিকার পাবেন।
৩. পজ সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
৪. আত্মবিশ্বাসী ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

কর্মসময়:
ডিউটি টাইম সকাল ১০:০০ থেকে রাত ১০:০০ পর্যন্ত
(প্রয়োজনে নির্ধারিত সময়ের বাইরে কাজ করতে হতে পারে, তবে উৎসবকালীন নির্ধারিত সময় ব্যতীত।)
সাপ্তাহিক ছুটি: ১ দিন

অন্যান্য ছুটি:
প্রতিষ্ঠানের এইচ আর নীতিমালা অনুযায়ী অ্যানুয়াল ছুটি, ক্যাজুয়াল ছুটি, মেডিকেল ছুটি এবং সরকারি ছুটি প্রযোজ্য হবে।

চুক্তির মেয়াদ:
প্রাথমিক ভাবে ০৩ (তিন) মাসের প্রবেশন পিরিয়ডে নিয়োগ প্রদান করা হবে। উক্ত সময়কাল
সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আনা হতে পারে, প্রবেশন পিরিয়ড চলাকালীন সময়ে প্রতিষ্ঠান প্রয়োজনবোধে যে কোনো সময় নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে, কর্মী ও এই সময়ের মধ্যে ইচ্ছানুযায়ী পদত্যাগ করতে পারবেন কিন্তু সেটি ১০ দিন আগে ম্যানেজমেন্টকে লিখিত আবেদন করতে হবে।

পদসংখ্যা: ১

বেতন: প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে



Share on
জবটি ১১০ বার দেখা হয়েছে
Member viewed: 16

More Jobs