চাকরির দায়িত্ব:
* কোম্পানির দৈনিক সকল আর্থিক লেনদেন সঠিকভাবে রেকর্ড ও সংরক্ষণ করা।
* Cash Book. Bank Book, Ledger এবং Journal নিয়মিত হালনাগাদ করা।
* ব্যাংক রিকনসিলিয়েশন (Bank Reconciliation) সম্পন্ন করা।
* মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক আর্থিক প্রতিবেদন (Financial Reports) প্রস্তুত করা।
* Accounts Receivable (AR) Accounts Payable (AP) পরিচালনা করা।
* VAT, Tax, TDS এবং অন্যান্য প্রযোজ্য আইনগত হিসাব সংক্রান্ত কাজ পরিচালনা করা।
* বাজেট প্রস্তুতকরণ এবং ব্যয় নিয়ন্ত্রণে ব্যবস্থাপনাকে সহায়তা করা।
* অডিটের জন্য প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট প্রস্তুত করা।
* ব্যবস্থাপনার নির্দেশনা অনুযায়ী অন্যান্য হিসাব-সংক্রান্ত দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা:
* Accounting. Finance বা সমমানের বিদয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
* BBA/MBA (Accounting/Finance) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
* CA (CC)/CMA (আংশিক সম্পন্ন) প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা:
* ন্যূনতম ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা Accountant হিসেবে।
* Corporate. Trading, Manufacturing বা Service প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া
হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
* Microsoft Excel, Word এবং Office Package এ দক্ষতা
* নির্ভুলভাবে কাজ করার সক্ষমতা এবং সংখ্যাগত বিশ্লেষণে পারদর্শিতা।
* বাংলা ও ইংরেজিতে ভালো লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা।
অতিরিক্ত যোগ্যতা:
* সৎ, দায়িত্বশীল ও পেশাদার কর্ম-মনোভাব।
* গোপনীয় আর্থিক তথ্য সংরক্ষণে সচেতনতা।
* চাপের মধ্যে কাজ করার সক্ষমতা।
* দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের দক্ষতা।
কর্মস্থল:
* অফিসে উপস্থিত থেকে কাজ
