RajshahiApp Ad

কোয়ালিটি কন্ট্রোল অফিসার - একাডেমিক
আবেদনের শেষ তারিখ 2026-06-10
Job Type: Part Time
Job Location: Rajshahi

📢 নিয়োগ বিজ্ঞপ্তি - উম্মুল কুরআন (UmmulQuran) 📢
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠান উম্মুল কুরআন (UmmulQuran)-এর অনলাইন ক্লাসগুলোর শিক্ষার মান নিশ্চিত করতে এবং শিক্ষকদের গাইড করার জন্য একজন দক্ষ ও দায়িত্বশীল নারী কর্মী আবশ্যক।
পদের নাম: কোয়ালিটি কন্ট্রোল অফিসার - একাডেমিক (শুধুমাত্র নারীদের জন্য) কাজের ধরন: পার্ট টাইম (Part-time) কাজের সময়: বিকাল ৪:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত

💼 আপনার মূল দায়িত্বসমূহ:
প্রতিষ্ঠানের সকল লাইভ ক্লাসগুলো নিয়মিত ও নিবিড়ভাবে মনিটর করা এবং শিক্ষার সার্বিক মান নিশ্চিত করা।
শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে নিয়মিত ফিডব্যাক (মতামত) গ্রহণ করা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
আমাদের ফিমেল টিচারদের (শিক্ষিকাদের) প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া এবং তাদের ক্লাসের মান উন্নয়নে সহায়তা করা।
নতুন শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়ায় (Hiring Process) সরাসরি অংশগ্রহণ করা এবং যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থী নির্বাচনে সাহায্য করা।

🎓 যোগ্যতা ও দক্ষতা:
প্রার্থীকে অবশ্যই 'হাফেজা' এবং 'আলিমা' হতে হবে।
অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে এবং দ্বীন ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
চমৎকার যোগাযোগ দক্ষতা (Communication Skills) থাকতে হবে, যাতে অভিভাবক ও শিক্ষকদের সাথে অত্যন্ত সম্মানজনক ও পেশাদারিত্বের সাথে কথা বলতে পারেন।
যেকোনো পরিস্থিতি বিচক্ষণতার সাথে সামলানো এবং নেতৃত্ব দেওয়ার (Leadership) মানসিকতা থাকতে হবে।
অনলাইন প্ল্যাটফর্ম (যেমন: জুম, গুগল মিট) ব্যবহারে পারদর্শী হতে হবে।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক সুপারভিশন বা কোয়ালিটি কন্ট্রোলের কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।

পদসংখ্যা: ১

বেতন: ৫০০০



Share on

জবটি ৯৫ বার দেখা হয়েছে
Member viewed: 5



Similiar Jobs