
চাকরি পেতে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে ১০টি কাজ অবশ্যই করবেন, তা তালিকাবদ্ধ করা হলো:
১. কোম্পানির সম্পর্কে বিস্তারিত জেনে নিন
কোম্পানির ওয়েবসাইট, মিশন-ভিশন, সাম্প্রতিক প্রকল্প, প্রতিযোগী প্রতিষ্ঠান এবং কাজের পরিবেশ সম্পর্কে ধারণা নিন।
২. সার্কুলারে উল্লেখিত জব ডিসক্রিপশন ভালোভাবে পড়ুন
পদের দায়িত্ব ও প্রয়োজনীয় দক্ষতা গুছিয়ে পড়ুন যেন প্রশ্নের উত্তর আপনি সুনির্দিষ্টভাবে দিতে পারেন
৩. উপযুক্ত পোশাক নির্বাচন করুন
অফিসের কালচার অনুসারে ফর্মাল ড্রেস বা স্মার্ট ক্যাজুয়াল পরুন। পোশাক পরিষ্কার ও গোছানো হতে হবে।
৪. প্রিন্টেড সিভি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিন
অন্তত ২ কপি সিভি, জাতীয় পরিচয়পত্রের কপি, একাডেমিক সনদপত্রের ফটোকপি ও রেফারেন্স লেটার (যদি থাকে) সঙ্গে রাখুন। অবশ্যই প্রফেশনাল সিভি রাখতে হবে।
৫. সময়ের আগে পৌঁছান। ইন্টারভিউয়ের সময়ের অন্তত ১৫-২০ মিনিট আগে নির্ধারিত স্থানে পৌঁছান।
৬. সাধারণ প্রশ্নগুলোর প্রস্তুতি নিন
নিজের পরিচয়, দুর্বলতা-শক্তি, ভবিষ্যৎ পরিকল্পনা, কেন এই কোম্পানি ইত্যাদি প্রশ্নের উত্তর রিহার্স করুন।
৭. নিজের অ্যাচিভমেন্ট ও স্কিল গুছিয়ে বলার প্রস্তুতি নিন
কোন প্রজেক্টে কী রোল ছিল, কী ফলাফল পেয়েছিলেন—এসব গুছিয়ে ২-৩টি STAR (Situation, Task, Action, Result) ফরম্যাটে প্রস্তুত রাখুন
৮. নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ক্লিন করুন বিশেষ করে LinkedIn প্রোফাইল যেন আপডেটেড থাকে এবং পজিটিভ ইমপ্রেশন দেয়।
৯. আপনি নিজে ২-৩টি প্রশ্ন তৈরি করুন
এই কোম্পানিতে গ্রোথ অপশন কেমন?”, “টিম কালচার কেমন?”—এমন প্রশ্ন ইন্টারভিউ শেষে করলে আপনি আগ্রহী ও পেশাদার মনে হবেন।
১০. আত্মবিশ্বাস তৈরি করুন
আয়নার সামনে প্র্যাকটিস করুন, গভীর শ্বাস নিন, নিজেকে বিশ্বাস করুন—আপনি প্রস্তুত।
Views 333 times